
বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কোনভাবেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে আরও ৭৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪০২ জনে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।
সোমবার (২৩ জুন) বরগুনা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৬৯ জন, বেতাগীতে ২ জন এবং আমতলী ও পাথরঘাটায় একজন করে রয়েছেন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ২২৪ জন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রয়েছেন ১৯০ জন, বামনায় ১১ জন, তালতলীতে ৯ জন, পাথরঘাটায় ৭ জন, বেতাগীতে ৪ জন এবং আমতলীতে ৩ জন।
জেলার মোট আক্রান্তদের মধ্যে বরগুনা সদরেই ২ হাজার ২০৩ জন, পাথরঘাটায় ৯৩ জন, বামনায় ৫৫ জন, তালতলীতে ২২ জন, বেতাগীতে ১৬ জন এবং আমতলীতে ১৩ জন।
বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তত বাড়ছে। চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি জোরালো পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চালানোর আহ্বান জানান।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে