
বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া পাঁচটি ট্রলারে গণডাকাতি করা হয়েছে। জলদস্যুদের হামলায় অর্ধশত জেলে আহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের কাছ থেকে মাছ ও রসদসহ দুই কোটি টাকার মালপত্র লুট করে নেওয়া গেছে।
ডাকাতেরা ট্রলারগুলোর ইঞ্জিন বিকল করে দেওয়ায় ভুক্তভোগী ৬৮ জেলেকে উদ্ধার করে ২৫ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপকূলে আনা হয়। তাঁদের বাড়ি বরগুনার পাথরঘাটায়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের বড় বাইজদা এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে জলদস্যু বাহিনীর নাম জানা যায়নি।
ডাকাতি হওয়া ট্রলারগুলো হলো এফবি তারেক-২, এফবি তুফান-২, এফবি মা, এফবি আব্দুল্লাহ ও এফবি জুনায়েদ। এফবি আব্দুল্লাহ ট্রলারের মাঝি রফিক গাজী আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার বিকেলে বঙ্গোপসাগরে জাল পেতে মাছ ধরার জন্য অপেক্ষা করি। এর কিছুক্ষণ পর হঠাৎ সশস্ত্র হামলা চালায় জলদস্যু বাহিনী। এ সময় আমরা বাধা দিলে ট্রলারে উঠে বেদম মারধর করে মাছসহ মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ইঞ্জিন বিকল করে দেয়। তারা ডাকাতি করে চলে যাওয়ার সময় জেলেরা ডাকাত ডাকাত বলে চিৎকার করলে দূর থেকে গুলি ছোড়ে। এতে ট্রলারের অন্তত পাঁচ জেলে গুলিবিদ্ধ হন।’

এফবি জুনায়েদ ট্রলারের বাবুর্চি মিলন বয়াতি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই ডাকাতেরা আমাদের ট্রলারে উঠে আমাকে মারধর করে। এ সময় মাঝিকে দেখিয়ে দিতে বলে। আমাদের জেলেরা মাঝিকে দেখিয়ে না দেওয়ায় বেদম মারধর করে সব মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতদের হাতে আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন দেশি অস্ত্রও দেখা গেছে। তারা প্রায় ২৫ থেকে ৩০ জন ছিল।’
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ডাকাতেরা ট্রলারের ইঞ্জিন বিকল করে দেওয়ার পাশাপাশি ওয়্যারলেস নিয়ে যায়। পরে ডাকাতির শিকার জেলেরা ভ্যাসেল জাহাজের মাধ্যমে উপকূলে সংবাদ পাঠান। ঘটনা শোনার পর তাৎক্ষণিক পুলিশ এবং কোস্ট গার্ডকে জানানো হয়। এ ছাড়া মালিক সমিতির দুটি ট্রলার পাঠিয়ে জেলেদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ট্রলারমালিকদের পক্ষ থেকে আমরা ডাকাতির খবর জানতে পেরে প্রশাসনিকভাবে কাজ শুরু করেছি।’

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন, ‘মালিক সমিতির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে বঙ্গোপসাগরে ডাকাতির খবর জানতে পারি। এরপর কোস্ট গার্ড, নৌবাহিনী ও ট্রলার মালিক সমিতির সহযোগিতায় আমরা ৬৮ জেলেকে উদ্ধার করে রাত ৮টার দিকে পাথরঘাটা ঘাটে নিয়ে আসি। সেখান থেকে আহত জেলেদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মাহবুব হোসেন জানান, আহত জেলেদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঝুঁকিমুক্ত।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে