
বরগুনায় একটি পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানটির চালকের সহাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ এলাকায় আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আজাদ মোল্লা (২৭)। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আউয়ুব মোল্লার ছেলে। আহত চালকের নাম মেহেদী (২৮)। তিনি টাঙ্গাইলের সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে। মেহেদীকে বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, আসবাববাহী পিকআপ ভ্যানটি বরগুনার আমতলী যাচ্ছিল। পথে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রিজ-সংলগ্ন এলাকায় পিকআপ ভ্যানটির বাঁ পাশের চাকা ফেটে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং গাড়িতে চালক ও তাঁর সহকারী আটকা পড়েন। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গাড়ির দরজা কেটে তাঁদের উদ্ধার করেন। তবে ঘটনাস্থলেই চালকের সহকারী আজাদ মোল্লা নিহত হন। গুরুতর আহত চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। আহত মেহেদীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিহত ব্যক্তির মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাঁরা পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
১ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
২ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৫ ঘণ্টা আগে