
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের রুকন পদ স্থগিতসহ তাঁকে সব ধরনের দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বরগুনা জেলা জামায়াত আমির মাওলানা মহিবুল্লাহ হারুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২৫ জানুয়ারি বরগুনার পাথরঘাটা উপজেলায় জনসভায় শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বেফাঁস মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন। এমন বেফাঁস মন্তব্যের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এই ধরনের মন্তব্য দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ কারণে জেলা কর্মপরিষদের সিদ্ধান্তক্রমে শামীম আহসানের জামায়াতে ইসলামীর রুকন পদ স্থগিত করা হয়েছে এবং সহকারী সেক্রেটারির দায়িত্বসহ সংগঠনের সব ধরনের দায়দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ও জেলা কর্মপরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক শামীম আহসানের সদস্যপদ স্থগিতসহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে