
বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে একটি বড় আকৃতির ধূসর বর্ণের ডলফিন ধরা পড়েছে। গতকাল শনিবার সন্ধ্যার বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে স্থানীয় এক জেলের বড়শিতে প্রায় ২০ কেজি ওজনের ডলফিনটি ধরা পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন বেতাগী ফেরিঘাট সংলগ্ন বিষখালী নদীতে কয়েকজন জেলে মাছ ধরেন। গতকাল সন্ধ্যায় নদীর মাঝামাঝি এলাকায় একটি বড় আকৃতির ডলফিন (শুশুক) বড়শিতে আটকে যায়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ডলফিনটি দেখতে ফেরিঘাটে ভিড় করে।
প্রত্যক্ষদর্শী সুমন পাটনী বলেন, সন্ধ্যায় ফেরিঘাটে গিয়ে দেখি জেলেদের বড়শিতে একটি ডলফিন ধরা পড়েছে। প্রথমে অনেকে এটিকে শনাক্ত করতে পারছিল না। এই সময়ের মধ্যে ডলফিনটি মারা যায়। পরে কয়েকজন সেটিকে নিয়ে চলে গেছে।
জেলে জলিল মৃধা বলেন, ‘ডলফিনটি বড়শিতে আটকে যাওয়ার পর অনেকক্ষণ পানিতে ছটফট করছিল। কিছুক্ষণ পরে দুর্বল হয়ে পড়লে তীরে আনা হয়।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বলেন, বড়শিতে ডলফিন ধরা পড়ায় বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। পরে কী হয়েছে তা জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৬ ঘণ্টা আগে