
বরগুনায় সুমন নামের এক ট্রান্সজেন্ডার যুবক নিজের বিশেষ অঙ্গ কেটে ফেলেছেন। গত রোববার রাত ৮টার দিকে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সুমন গৌরীচন্নার খাজুরতলা আবাসনের বাসিন্দা এবং বরগুনা সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ে কাজ করতেন।
এলাকাবাসী জানান, সুমন ট্রান্সজেন্ডার স্বভাবের ছিলেন। তিনি একজন টিকটকার এবং নারী সেজেই বেশির ভাগ টিকটক করতেন। রাতে হাসপাতালে নিয়ে আসার আগে সুমন তাঁর ঘরে বসে চিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে তাঁর বিশেষ অঙ্গ থেকে রক্ত ঝরা দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

এলাকাবাসীর ধারণা, সুমনের সঙ্গে বদ জিনের নজর ছিল এবং তারাই তাঁকে দিয়ে এ কাজ করাতে পারে।
এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হিমেল পাল আজকের পত্রিকাকে বলেন, ‘রোগীর সঙ্গে তাঁর কোনো গোপনাঙ্গ ছিল না। তাঁকে জিজ্ঞেস করলে কখনো নিজে কেটেছেন বলে জানান, আবার কখনো ঘটনার সময় ঘুমে ছিলেন বলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
১১ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
২০ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে