বরগুনার পাথরঘাটায় বুনো শূকরের হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ গাববাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গাববাড়িয়া গ্রামের বাসিন্দা বেলায়েত মীর (৬০) ও তাঁর ছেলে ইব্রাহিম মীর (৩৫), একই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আব্বস প্যাদা (৩৩), আব্দুর রবের মেয়ে ছকিনা (৩২), বড় টেংরা এলাকার আব্দুল হানিফ মোল্লার ছেলে সাইফুল মোল্লা (৩০)। আহত অপর ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. জসিম হাওলাদার বলেন, ‘হঠাৎ করে বসতবাড়ির বাগান থেকে একটি বন্য শূকর বেরিয়ে বেলায়েত মীরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় বাবার চিৎকার শুনে বাঁচাতে ছেলে ইব্রাহিম মীর গেলে তাকেও কামড় দিয়ে ওখান থেকে চলে যায়। পরে বাড়ির পার্শ্ববর্তী ছকিনা বেগমকে ধাওয়া করে তাকেও আহত করে। সেখান থেকে পার্শ্ববর্তী বড় টেংরা এলাকার বাসিন্দা সাইফুল মোল্লাকেও কামড়ায়। প্রত্যেকের পায়ে ও হাতে এবং পিঠে কামড়ের চিহ্ন রয়েছে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাশেদা আনজুম হেনা বলেন, ‘শূকরের কামড়ে আহত পাঁচজন স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে। তাদের মধ্যে দুজন গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।’
টেংরা বিট কর্মকর্তা আরিফ রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘শূকর মানুষকে শুধু শুধু কামড়ায় না, হয়তো শূকরকে কেউ মারধর করেছে তাই লোকালয়ে এসে মানুষকে কামড়িয়েছে। বর্তমানে শূকরটি গভীর জঙ্গলে চলে গেছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে