
বরগুনার পাথরঘাটায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি।
সাময়িক বরখাস্তের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পাথরঘাটার পৌর মেয়র আনোয়ার হোসেন আকন। তিনি বলেন, ‘বিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার ব্যবস্থাপানা কমিটি ও শিক্ষকদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। ওই সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি তদন্তে কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযোগ থেকে জানা গেছে, পাথরঘাটা উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের কথা বলে ধর্ষণ করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় ২৩ এপ্রিল ওই ছাত্রী ও তার বাবা বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এ ছাড়া পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদারকেও এ ঘটনা জানিয়েছেন তাঁরা।
ওই স্কুলছাত্রীর বাবার কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে পরে কথা বলবেন বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক বলেন, ‘স্থানীয় প্রভাবশালী মহল বিদ্যালয় থেকে স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই স্কুলছাত্রী ও তার অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অফিসে নিয়ে গিয়ে আমার নামে অভিযোগ দিয়েছেন। আমি এ বিষয়ে দ্রুত সংবাদ সম্মেলন করব।’
ওই ছাত্রী ও তার অভিভাবক ধর্ষণের ঘটনাটি জানিয়েছে বলে নিশ্চিত করেন ইউএনও সুফল চন্দ্র গোলদার। তিনি বলেন, ‘ঘটনা শুনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ওই ছাত্রীকে আইনি পরামর্শের জন্য থানায় যেতে বলা হয়েছে।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার বলেন, ‘ওই ধর্ষণের ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলামের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। আজ সোমবার সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
২ মিনিট আগে
বরিশালে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জের রাকুদিয়া নতুন হাট নামক স্থানে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন মো. শহিদুল ইসলাম (৪০) ও মাহমুদা আক্তার (৩৮)।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মারধরে আহত এক রাজমিস্ত্রি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম আকরাম হোসেন (৪২)। মারধরের তিন দিন পর আজ সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আকরাম হোসেন মারা যান। আকরাম হোসেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া...
৬ মিনিট আগে
বিরোধের কারণ এবং কুপিয়ে এত টুকরা করে একেক অংশ একেক জায়গায় কীভাবে নেওয়া হলো, তা জানতে চান আদালত। জবাবে আসামি বলেন, ‘বাড়িতে আম্মা অসুস্থ, কিছু টাকা...
৮ মিনিট আগে