
বরগুনার তালতলীতে স্ত্রীকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন রেজাউল ইসলাম নামের এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে কৌতূহল জন্ম নিয়েছে জনমনে। গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া এলাকার কাঞ্চন হাওলাদারের ছেলে রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২০১৯ সালে শারিকখালী ইউনিয়নে আঙ্গারপাড়া গ্রামের সিদ্দিক শিকদারের মেয়ে সাথী আক্তার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় রেজাউল ইসলামের। ওই দম্পতির এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়েছে কিন্তু সুরাহা হয়নি। গতকাল বিকেলে কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদে (ইউপি) বৈঠক হয়। কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম পনুর উপস্থিততে উভয় পক্ষের সম্মতিতে তালাক হয়। ওই দিন রাত ৯টার দিকে ২০ লিটার দুধ দিয়ে তাঁকে গোসল করানো হয়।
রেজাউল ইসলাম বলেন, ‘দুধ দিয়ে গোসল করে আমি পাপ মুক্ত হয়েছি। আমি নতুন করে আবার জীবন গড়তে চাই।’
রেজাউলের বাবা কাঞ্চন হালদার বলেন, ‘বউয়ের থেকে বউয়ের মা অনেক চালাক। মায়ের কুবুদ্ধির কারণে মেয়ের তালাক হয়েছে। চার বছর একটি সন্তান রয়েছে, এই সন্তানের কী হবে এখন।’
রেজাউলের চাচাতো ভাই সোহাগ হাওলাদার বলেন, ‘বিকেলে কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদে বসে তালাক হয়। বাড়িতে এসে রাত ৯টার দিকে ভাইকে ২০ লিটার দুধ দিয়ে গোসল করিয়ে পাপ মুক্ত করে ঘরে তুলেছি।’
তালাকের বিষয়ে জানতে চাইলে ওই নারী কোনো বক্তব্য দিতে রাজি হননি।
শারিকখালী ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সিকদার পনু বলেন, ‘দীর্ঘদিন ধরে এই দম্পতির দ্বন্দ্বের বিষয়ে সালিস বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। গতকাল উভয় পক্ষের সম্মতিতে তাদের তালাক হয়েছে।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে