
সোনালী ব্যাংকের বরগুনার আমতলী শাখা থেকে গ্রাহক মো. শাহজাহান বিশ্বাসের ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আমতলী সাবরেজিস্ট্রি অফিসের চার দলিল লেখকের মুহুরি মো. শাহজাহান বিশ্বাস পে-অর্ডার কাটতে আজ দুপুর ১২টার দিকে আমতলী সোনালী ব্যাংক শাখায় যান। ওইখানে গিয়ে তিনি টেবিলের ওপর টাকা রেখে চালান লিখছিলেন।
কিছুক্ষণ পর তিনি তাঁর টাকার বান্ডিল খুঁজে না পেয়ে ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন। ম্যানেজার তাৎক্ষণিক আমতলী থানা-পুলিশকে খবর দেয়। কিন্তু ততক্ষণে চোর সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি। এতে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
ভুক্তভোগী শাহজাহান বিশ্বাস বলেন, ‘আমি গত ৩০ বছর ধরে দলিল লেখক নাশির, শাহজাহান চৌধুরী, পাশা সিকদার ও ইসমাইল হাওলাদারের মুহুরি হিসেবে কাজ করে আসছি। আজ দুপুরে ব্যাংকের টেবিলের ওপর ১ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার বান্ডিল রেখে পে-অর্ডারের চালান লিখছিলাম। কিছুক্ষণ পর দেখি আমার টাকার বান্ডিল নেই। পরে ম্যানেজারকে জানালাম। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট, তাই ম্যানেজার চোর শনাক্ত পারেনি।’
ভুক্তভোগী আরও বলেন, ‘এভাবে গ্রাহকদের টাকা বেশ কয়েকবার চুরি হয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা উদ্ধার করতে পারেনি। আমি গবির মানুষ, কীভাবে এত টাকা পরিশোধ করব। দ্রুত টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।’
আমতলী সোনালী ব্যাংক ম্যানেজার জুলকার বিন খালেক বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কিন্তু গত এক সপ্তাহ আগে ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট হয়েছে। ওই ক্যামেরা বরগুনায় মেরামত করতে পাঠিয়েছি। সিসি ক্যামেরা থাকলে ফুটেজ দেখে চোর শনাক্ত করা যেত।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কিন্তু ব্যাংকের সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর শনাক্ত করতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছি।’

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪৪ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে