
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম সুজন মল্লিকের মা কহিনূর বেগম বার্ধক্যের কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় বরিশালের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ১ ছেলে, ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মোকামিয়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় নিজ বাড়িতে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা ২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের শুরা সদস্য ও বরগুনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদ, বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক, সদস্যসচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মাহফুজুর রহমানসহ আরও অনেকে।
সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম সুজন মল্লিকের মায়ের মৃত্যুতে বরগুনা জেলা ও বেতাগী উপজেলা বিএনপির নেতারা শোক প্রকাশ করেন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে