
দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে দেশ জঙ্গি রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন বরগুনা-২ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তিনি বলেন, ‘যারা ’৭১ সালে এই দেশ চায় নাই, তারা এখন দেশের মালিকানা চায়। তারা এখন দেশে ভোট চায়।’
আজ রোববার বিকেলে বরগুনা-২ আসনের ডৌয়াতলা স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম মনি বলেন, ‘আপনারা ডৌয়াতলার মানুষ দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন না। ভোট দিলে আপনারা ভুগবেন। এ দেশ জঙ্গি রাষ্ট্র বানাবে, আফগানিস্তান বানানোর প্রক্রিয়া নিয়ে তারা এসেছে।’
তিনি বলেন, ‘একাত্তর সালে যুদ্ধে তারা এ দেশে হিন্দু ভাইদের সম্পদ লুট করেছে, ধর্ষণ করেছে, খুন করেছে। হিন্দু পুরুষদের কাপড় খুলে পরীক্ষা করেছে—তারা হিন্দু না মুসলমান। বাধ্য করেছে মসজিদে যেতে। আমি পরিষ্কার করে বলতে চাই, হিন্দু ভাইদের যদি একচুল পরিমাণ ক্ষতি করার চেষ্টা করেন—আমি বরদাশত করব না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার।’
মনি আরও বলেন, ‘তাবলিগের নাম করে অনেক মানুষ এখানে আছেন। তাঁরা আসল তাবলিগ নয়। তাঁরা বরগুনার মানুষকে জাহান্নামে পাঠিয়েছেন, মঠবাড়িয়ার মানুষকেও জাহান্নামে পাঠিয়েছে। কারণ, সেখানে দাঁড়িপাল্লা নেই, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবে আর সেখানে তো ওই মার্কা নাই। যদি অপরিচিত এসব মানুষ দেখেন থানায় রিপোর্ট করবেন।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে