
বান্দরবানের থানচি উপজেলায় সমাজপতি, ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান ও থানচি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই। অভিভাবকের মৃত্যুর খবরে পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম শহরের পারভিউ প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত সাত দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সোমবার (১৬ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাংসার ম্রো ২০১১ থেকে ২০২১ পর্যন্ত দুই মেয়াদে থানচি সদর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ৩৬০ নম্বর কোয়াইক্ষ্যং মৌজার হেডম্যান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে তিনি এলাকায় সব সম্প্রদায়ের মানুষের কাছে জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।
মাংসার ম্রোর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বান্দরবান জেলা পরিষদের সদস্য এবং বিএনপির সাবেক সভাপতি খামলাই ম্রো, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বাথোয়াইচিং মারমা, থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংপ্রু ম্রো এবং প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম। শোকবার্তায় নেতারা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
৬ মিনিট আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
৩৮ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
১ ঘণ্টা আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে