বান্দরবান শহরের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হৃদয়ের (২২) লাশ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৬ টায় সাঙ্গু নদীতে নিখোঁজ হৃদয়ের লাশ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে বান্দরবান সদর থানায় হস্তান্তর করে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) দুপুর দেড়টার দিকে শহরের ক্যাচিংঘাটা এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন হৃদয়। পরে সাঙ্গু নদীর চরে তার ব্যবহৃত জুতা ও কাপড় দেখতে পায় স্বজনরা। বিকেল ৫.৩০ এর দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে সন্ধ্যা পর্যন্ত সাঙ্গু নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে হৃদয়ের কোন সন্ধান পায়নি। পরে রাতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়। তবে ডুবুরি দলের কাজ শুরুর আগেই আজ সকালে ভেসে ওঠে হৃদয়ের লাশ।
উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক আব্দুল মান্নান আনছারী জানান,``নিখোঁজ সংবাদ পাওয়ার পরই উদ্ধার অভিযান পরিচালনা করি। সন্ধ্যার পরও তার সন্ধান না মেলায় চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়। আজ সকালে লাশ সাঙ্গু নদীতে ভেসে ওঠে।'

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
১৯ মিনিট আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
২৪ মিনিট আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
২৯ মিনিট আগে
ঢাকার সাভারের আশুলিয়ায় নিজ মেয়েকে দীর্ঘ পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
৩৪ মিনিট আগে