
থমথমে পরিস্থিতির মধ্যে বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি ইতিমধ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বান্দরবানের রুমায় পৌঁছানোর কথা তাঁর।
এর আগে গতকাল শুক্রবার মন্ত্রীর একান্ত সচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বান্দরবান সফরের এ তথ্য জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ‘শনিবার (৬ এপ্রিল) ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বান্দরবানে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি জেলার রুমা উপজেলায় পৌঁছাবেন। পরে মন্ত্রী বান্দরবানের রুমাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন।’
এ সময় তিনি বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। আজ দুপুরেই বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে তাঁর যাত্রা করার কথা রয়েছে।
এদিকে বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, ব্যাংকের ব্যবস্থাপককে অপহরণ ও থানচিতে থানা লক্ষ্য করে গুলির পর পুরো বান্দরবানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনার পর বান্দরবানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলার মানুষ বেশি আতঙ্কে রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। দোকানপাটে জনসমাগম কমে গেছে। থানচির দিকে বাস চলাচল স্বাভাবিক থাকলেও রোয়াংছড়ির দেবতাখুমের দিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাউকে ওইদিকে যেতে দিচ্ছে না প্রশাসন।
সিএনজির অটোরিকশাচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকেই রোয়াংছড়ির দেবতাখুমের দিকে গাড়ি চলাচল করতে দিচ্ছে না। রোয়াংছড়ি পর্যন্ত শুধু যেতে দিচ্ছে।
থানচির দিকে চলাচল করা বাসের লাইনম্যান মো. শহীদ আজকের পত্রিকাকে বলেন, থানচির দিকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যাত্রী আগের চেয়ে কমে গেছে।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহ আলম বলেন, সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।

যশোরের মনিরামপুরে আরিফ হোসেন (১৭) নামে এক কিশোরকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ মাছের ঘেরে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। রোববার (১ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার বালিধা এলাকার মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে মনিরামপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
২ মিনিট আগে
নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে