
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ফুলতলীতে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এর মধ্যে দুজন বিজিবি সদস্য ও একজন চোরাকারবারি।
আহত বিজিবি সদস্যরা হলেন শরীফ (৩৪) ও রাজু (৩৫)। আর আহত চোরাকারবারির নাম মোহাম্মদ ইসমাইল প্রকাশ পুতিয়্যা (৪০)। তিনি পার্শ্ববর্তী রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ডাক্তারকাটা এলাকার মো. ইদ্রিসের ছেলে।
আজ সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা ও ফুলতলী বিওপির সীমান্ত পিলার-৪৮ হতে ৪০০ মিটার বাংলাদেশের ভেতরে রেইক্যাছড়া নামের স্থানে এ ঘটনা ঘটে।
আহত ইসমাইলের স্বজন মোহাম্মদ আবদুল মালেক জানান, ইসমাইলের অবস্থা গুরুতর। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা এখনো শঙ্কামুক্ত নন। বিজিবির দুই সদস্য কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস বলেন, সকাল ৭টার দিকে ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ রেইক্যাছড়া পোস্ট এলাকায় চোরাচালানের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় ৩০-৪০টি বার্মিজ গরু বহনকারী চোরাকারবারিদের বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিজিবি টহল দলের ওপর অতর্কিত হামলা করে। চোরাকারবারিদের অতর্কিত হামলায় দুজন বিজিবি সদস্য এবং বিজিবির প্রতিরোধে একজন চোরাকারবারি আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৬ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে