দীর্ঘ প্রায় ৩৩ মাস পর বান্দরবানের থানচি ও রুমা দুই উপজেলার সুনিদিষ্ট কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। তবে এজন্য তিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ জুন ) রাত ১০.৩০ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।
যে তিনটি শর্তে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে সেগুলো হল, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপযুক্ত স্থানগুলো ছাড়া রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে। জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।
পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাওয়া তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।
রুমা উপজেলার মুনলাই পাড়া ও বগালেক এবং থানচি উপজেলার তিন্দুমূখে বড় পাথর ও তামাতুঙ্গী পর্যটন কেন্দ্র পর্যন্ত পর্যটকদের ভ্রমণের সুযোগ সৃস্টি হয়েছে। আজ শুক্রবার থেকে এসব স্থানে ভ্রমণে নিষেধাজ্ঞা বাতিল কার্যকর হচ্ছে।
বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা প্রশাসনের সূত্র জানায়, ওই দুইটি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটায় স্থানীয়দের ব্যবসা বাণিজ্য প্রসার এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে সুপারিশ করা হয়েছে। এর আগে এসব এলাকায় সশস্ত্র সংগঠনগুলোর অপহরণসহ অনৈতিক কাজ রুখতে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকায় রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারী করা হয়েছিল।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে