
থমথমে পরিস্থিতির মধ্যে বান্দরবানের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঘটনার বিষয়ে কঠোর অবস্থানে যাব। কোনোক্রমে আইনশৃঙ্খলা ভঙ্গ করতে দেব না।
গোয়েন্দারা ব্যর্থ কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবকিছু দেখব। কারও কোনো গাফিলতি ছিল কি না, এটি বের করব। কোন জায়গা থেকে ফেল করেছে, এটি আমরা দেখব। আগে দেখে নিই, তারপর সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা নেব।’
আজ শনিবার বান্দরবানের রুমা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই শান্তিপ্রিয় এলাকায়, যেখানে শান্তির সুবাতাস বইত, এখানে অশান্তি সেটি আমরা চাই না। আমরা অবশ্যই এর কারণ, কারা ঘটনা ঘটিয়েছে, কাদের সহযোগিতা ছিল—সবগুলো আমরা বের করে আইনগত ব্যবস্থা নেব।’
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে নিরাপত্তাবাহিনী রয়েছে। তারা তাদের মতো ব্যবস্থা নেবে। আমরা আর কোনো জিনিসকে আন চ্যালেঞ্জ হতে দেব না। উৎসটা কোথায়, সবগুলো আমরা বের করব।’
এর আগে তিনি শনিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে বান্দরবানের রুমায় পৌঁছান। দুপুরে বান্দরবানের সার্কিট হাউসে বান্দরবানের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৯ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে