
বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে নৌকাডুবির নিখোঁজের ১৬ ঘণ্টা পর লং রে খুমি (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার তিন্দু ইউনিয়নের বড় পাথর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত তরুণী থানচির রেমাক্রি ইউপির অং লে খুমি পাড়ার বাসিন্দা লং বে খুমির মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রি বাজারে আসেন বাজার করতে। পরে বিকেলে বাড়ি ফেরার পথে রেমাক্রির আদাপাড়া এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি পাথরের সঙ্গে ধাক্কা লেগে পানিতে ডুবে যায়। পরে সাঁতার কেটে ছয়জন তীরে পৌঁছাতে পারলেও বাকি তিনজন নদীর স্রোতে ভেসে নিখোঁজ হয়। আজ থানচি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৌকাডুবিতে তিনজন নিখোঁজের ঘটনায় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের মরদেহ উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকায় ফুটবল খেলার সময় বজ্রপাতে মো. অন্তর (২২) নামের এক যুবক মারা গেছেন। আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চক দৌলতপুর মণ্ডলটোলা এলাকায় হাজি আমিনুল মোল্লার আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত অন্তর আলী একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।
২৯ মিনিট আগে
কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার সীমান্তবর্তী চরবিনোদনপুর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় শুরু হওয়া কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা-পুলিশ।
৩৩ মিনিট আগে
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া আরও ৫২ বাংলাদেশি দেশে ফিরেছেন। সোমবার (১৫ জুন) দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে গত ১২ ও ১৩ জুন আরও ৯১ জন দেশে ফেরেন...
৩৯ মিনিট আগে