
পাহাড়ের মারমা সম্প্রদায়ের নববর্ষ বরণের সামাজিক উৎসব সাংগ্রাই শুরু হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে আনন্দে মাতোয়ারা বান্দরবান।
আজ রোববার সকালে বান্দরবান উৎসব উদ্যাপন পরিষদ রাজার মাঠ থেকে বের করে বর্ণাঢ্য শোভাযাত্রা। এটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে পাহাড়ি সম্প্রদায়গুলোর ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেন অনেকে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। তিনি নতুন বছর সবার জন্য মঙ্গল নিয়ে আসুক, এমন প্রত্যাশা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা, সহসভাপতি থুইসিং প্রু লুবুসহ অনেকে উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ইনস্টিটিউট হলরুমে আয়োজন করা হয় বয়োজ্যেষ্ঠদের পূজা অনুষ্ঠান। এ সময় বিভিন্ন পাড়া ও গ্রামের বয়োজ্যেষ্ঠদের পূজা করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী দান করা হয়। এর মাধ্যমে নতুন বছরকে বরণ করতে পেরে খুশি তরুণ-তরুণীরা।

উৎসব উদ্যাপন পরিষদ সূত্রে জানা গেছে, উৎসবের মধ্যে থাকছে ১৪ এপ্রিল দুপুরে পবিত্র বুদ্ধমূর্তি স্নান ও রাতব্যাপী পিঠা তৈরি উৎসব, ১৫ এপ্রিল বিকেলে রাজার মাঠে মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে ১৮ এপ্রিল সন্ধ্যায় বিহারে বিহারে সমবেত প্রার্থনা। এর মধ্য দিয়ে বান্দরবানে সমাপ্তি ঘটবে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের।
উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি চ নু মং মারমা বলেন, ‘সাংগ্রাই উৎসব আমাদের মারমা সম্প্রদায়ের সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী উৎসব। এবারের উৎসব উদ্যাপন করতে গিয়ে আমরা প্রশাসনসহ সবার সহযোগিতা পাচ্ছি।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৯ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২০ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১ ঘণ্টা আগে