
মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি বলেছেন, রোহিঙ্গারা আরকানের জমি পাবে।
আজ সোমবার দুপুরে বান্দরবান আদালতে তোলার পর সাংবাদিকদের উদ্দেশে রোহিঙ্গা ভাষায় এসব কথা বলেন আতাউল্লাহ। সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস (রোহিঙ্গাদের জন্য) যা করছে, সে জন্য বাংলাদেশের সবাইকে শুকরিয়া।’
আজ আরসাপ্রধান আতাউল্লাহকে একটি মামলার শুনানির জন্য কড়া নিরাপত্তায় প্রথমে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে তোলা হয়। পরে তাঁকে অন্য মামলার শুনানির জন্য বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। উভয় আদালতের বিচারকেরা শুনানি শেষে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আতাউল্লাহকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। আদালত চত্বরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। তাঁকে আদালতে আনা-নেওয়ার সড়কগুলোয় সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।
বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার বলেন, আরসাপ্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে বান্দরবানে আদালতে তোলার পর জেলহাজতে পাঠানো হয়েছে।
১৮ মার্চ নারায়ণগঞ্জে অভিযান পরিচালনা করে আতাউল্লাহসহ ১০ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরসাপ্রধানের বিরুদ্ধে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে মাদকবিরোধী যৌথ অভিযানকালে গোয়েন্দা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী হত্যা মামলা এবং নাইক্ষ্যংছড়িতে র্যাবের এক সদস্যকে আহত করার মামলা রয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৮ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে