
বান্দরবানে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আনোয়ার (২১) নামের এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে বান্দরবান সদরের বনরূপাপাড়া এলাকার ইসলামি শিক্ষাকেন্দ্রের ওই ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তাঁকে আটক করে।
আটক আব্দুল্লাহ আনোয়ার কক্সবাজারের রামু উপজেলার টেকপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল রাত ১১টার দিকে মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আনোয়ার ওই ছাত্রকে হোস্টেল থেকে তাঁর কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। সকালে শিশুটির বাবা মাদ্রাসায় গেলে সে তাঁকে ঘটনা জানায়। পরে শিশুটির বাবা থানায় অভিযোগ দিলে পুলিশ ওই শিক্ষককে আটক করে।
শিশুটির বাবা বলেন, ‘ছেলেকে দেড় বছর আগে মাসিক বেতনের ভিত্তিতে হেফজ পড়তে বনরূপা এলাকার মাদ্রাসাটিতে ভর্তি করি। এরই মধ্যে ছেলেকে ওই শিক্ষক কয়েকবার যৌন নির্যাতন করেছেন। এত দিন কাউকে বিষয়টা জানাইনি। গতকাল আবারও তিনি একই কাজ করেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের শিকার শিশুটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
৪ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
৮ মিনিট আগে
২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
২৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে