বান্দরবানের আলীকদম উপজেলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ মার্চ এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো করিম (১৯), মো রাসেল (২১), আব্দুল মুবিন (২০) ও মো. ইকবাল (২৪)। তাঁরা উপজেলার ২ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর আলীকদম ইউনিয়নের বাসিন্দা।
জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী উপজেলার মাতামুহুরি নদীতে গোসল করে বাড়িতে আসার সময় মুখ চেপে ধরে তামাকখেতে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। পারিবারিকভাবে অসচ্ছল এই পিতৃহীন স্কুলছাত্রীকে ধর্ষণের পর ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করতে চাপ সৃষ্টি করে। পরে ভুক্তভোগী ১৯ মার্চ আলীকদম থানায় অভিযোগ করে।
এ বিষয়ে আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দিন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চারজনকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে