
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বান্দরবানের লামায় বেসরকারি প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট গোলাম বশির আহম্মেদ জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা-৭-এর আলোকে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের এই প্রতিষ্ঠানকে ৫৫ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।
এ বিষয়ে বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, এনফোর্সমেন্টের মামলায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাহাড় কাটার দায়ে ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় অধিদপ্তরের অভিযান চলমান থাকবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
উল্লেখ্য, পরিবেশ আইন অমান্য করে প্রায় এক যুগ আগে উপজেলার সরই ইউনিয়নে বিশাল পাহাড় কেটে দেশের সর্বোচ্চ উঁচু স্থানে ফুটবল মাঠ তৈরি করে আলোচনায় আসে কোয়ান্টাম ফাউন্ডেশন নামের এই প্রতিষ্ঠান।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে