বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানের পর কেএনএফের এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার দুর্গম জোরভারাংপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত কেএনএফ সদস্যের নাম ভান লাল থিয়ান বম (৩০)। তিনি রুমার উপজেলার জোরভারাংপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ১০ জুন রাতে ওই এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বান্দরবান পুলিশের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা উপজেলা থেকে একটি লাশ যৌথ বাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির পর কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর অভিযান শুরু করে। এ পর্যন্ত ২১টি মামলায় বান্দরবানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৯৬ জনকে গ্রেপ্তার করেছে।
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন। নিহতরা সবাই বম সম্প্রদায়ের পুরুষ সদস্য। এ সময় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে