বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্ত্র লুটের মামলায় বিভিন্ন সময় গ্রেপ্তার কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩০ আসামিকে চট্টগ্রাম বিভাগীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে র্যাব, পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বান্দরবান জেলা কারাগার থেকে তাঁদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
জেলা কারাগার সূত্র জানায়, রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় বান্দরবান কারাগারে থাকা কেএনএফের ৩০ সদস্যকে চট্টগ্রাম বিভাগীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। বান্দরবানের জেলখানায় স্থান সংকুলান না হওয়ায় তাঁদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়। এদের মধ্যে কেএনএফের ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ সদস্য রয়েছেন।
এ বিষয়ে বান্দরবান জেল সুপার জান্নাতুল ফরহাদ বলেন, কারাগারে স্থান সংকুলান না হওয়ায় কেএনএফের ৩০ আসামিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে। আদালতে হাজিরা থাকলে তাঁদের আবার নিয়ে আসা হবে, বা ভার্চুয়ালি হাজিরা নেওয়া হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর অভিযানে বান্দরবান সদরে গত ২৩ মে দুজন, ১৯ মে রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী ডেবাছড়া এলাকায় তিনজন, ৭ মে রুমার দুর্গম দার্জিলিংপাড়ায় একজন, ২৮ এপ্রিল রুমার রেমাক্রী প্রাংসা ইউনিয়নে দুজন, ২২ এপ্রিল রুমার দুর্গম মুনলাই পাড়ায় একজন কেএনএফ সশস্ত্র সদস্য মারা যায়। নিহতরা সবাই বম সম্প্রদায়ের পুরুষ সদস্য। এ সময় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফ। এরপর থেকে কেএনএফ সদস্যদের ধরতে যৌথ অভিযান চলছে। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৯৪ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে