অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জনগণের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এর সঙ্গে শিক্ষা, জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষার দিকে দৃষ্টি থাকবে।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘তবে সমতলে শিক্ষা ব্যবস্থার যে পরিমাণ উন্নতি হয়েছে সে অনুপাতে পিছিয়ে রয়েছে পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা। এতে প্রতিযোগিতায় টিকতে পারছে না শিক্ষার্থীরা।’
আজ সোমবার বেলা দেড়টায় বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদেরকে এসব কথা বলেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, জীবনমানের উন্নতি করতে হলে সন্তানদের লেখাপড়ার মান উন্নত করতে হবে।
সুপ্রদীপ চাকমা বলেন, ‘দেশে প্রাপ্ত অক্সিজেনের ৪৪ শতাংশ এই অঞ্চল থেকে পাওয়া যেত। বর্তমানে সেভাবে অক্সিজেন পাওয়া যাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট ইস্যু নিয়ে সিদ্ধান্ত যদি দিতেই হয়, তবে বন্দীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, ডিজিএফআইয়ের কর্নেল আসাদুল্লাহ জামশেদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ারুল হকসহ জেলার সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি পুশ-ইনের চেষ্টা নিশ্চিত করলেও ককটেল বিস্ফোরণের তথ্য জানে না বলে জানিয়েছে।
২ মিনিট আগে
এই উৎসবের একটা বার্তা হলো— পরিবেশের প্রতি সুরক্ষার দাবি। একসময় বাংলার রূপ এমন ছিল না। এখানে ছিল খাল, পুকুর, জলাশয়, নদীমাতৃক বাংলাদেশ। সেই রূপ এখন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। নদীগুলোকে টিকিয়ে রাখতে হবে
২ মিনিট আগে
বরিশালের শিকারপুর ব্রিজ টোল প্লাজায় রোববার দিবাগত রাত ৩ টায় ট্রাকে পাচারকালে ১৩ ব্যারেল রেনু পোনা জব্দ করা হয়েছে। সোমবার এসব রেনু কীর্ত্তণখোলা নদীতে অবমুক্ত করা হয়। ঘটনায় ট্রাকের ৭ শ্রমিক পালিয়ে গেছে। কাউকে আটক করা যায়নি।
১১ মিনিট আগে
গোপালগঞ্জ শহরের পাচুড়িয়া এলাকায় বেইলি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়া বালুভর্তি ট্রাকটি এখনো উদ্ধার করা যায়নি। টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। সড়ক বিভাগ সোমবার সকাল থেকে পুনর্নির্মাণ কাজ শুরু করেছে।
১৫ মিনিট আগে