
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র ঘুমধুম উচ্চবিদ্যালয় থেকে স্থান পরিবর্তন করে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং উচ্চবিদ্যালয়ে নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া এলাকায় মর্টারগুলো এসে পড়ে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা। আহতদের মধ্যে ইকবাল নামে একজনের মৃত্যু হয়েছে।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চবিদ্যালয়টি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অবস্থিত এবং বিদ্যালয়টি চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য অনুমোদিত। তাই বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের উৎকণ্ঠা বিবেচনা করে ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্রটি পার্শ্ববর্তী কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং উচ্চবিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে।
জেলা প্রশাসকের পক্ষ থেকে ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্রের সব পরীক্ষার্থীকে কুতুপালং উচ্চবিদ্যালয় কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে অনুরোধ জানানো হয়। এদিকে ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্রটিতে মোট ৪৯৯ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানা যায়।
আরও পড়ুন:

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশে শতাধিক অবৈধ দোকান-স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের কার্যালয়ের একাংশও গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে জেলা মোটর মেকানিক সমিতি ইউনিয়নের নেতা কর্মী ও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।
৮ মিনিট আগে
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো (পে-স্কেল) ঘোষণাকে স্বাগত জানিয়ে বর্তমান সরকারকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই অভিনন্দন জানান।
১৩ মিনিট আগে
রাজবাড়ী জেলার কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামের এক যুবকের দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
রংপুরের মিঠাপুকুরে সোমবার থেকে হাঁড়িভাঙা আমের বাজারজাত শুরু হয়েছে। এ উপলক্ষে পদাগঞ্জ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন বলেন, রংপুর ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পাওয়ায় হাঁড়িভাঙা আমের পরিচিতি ও কদর বেড়েছে।
১ ঘণ্টা আগে