
বান্দরবানের লামা উপজেলার মাতামুহুরি নদীতে ডুবে নিখোঁজ হওয়া পর্যটক সোহানের (২৭) লাশ উদ্ধার হয়েছে। নিখোঁজের ২২ ঘণ্টা পর শুক্রবার বেলা ১১টায় ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করা হয়। সোহান ঢাকা জেলার মিরপুরের ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মো. সোহান ও তাঁর বন্ধু মো. শাকিল ঢাকা থেকে গত বৃহস্পতিবার সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাথর এলাকায় হোয়াইট পিক স্টেশন রিসোর্টে ওঠেন। পরে দুপুর দেড়টার দিকে তারা উভয়ে রিসোর্টের পাশের মাতামুহুরী নদীতে গোসল করতে নামেন। এ সময় শাকিল গোসল সেরে কূলে উঠতে পারলেও নদীর পানির স্রোতের টানে ডুবে যান সোহান। ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বেলা ১১টায় ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির নিচ থেকে সোহানের লাশ উদ্ধার করে।
এ সময় লামা থানার ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজন ও লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লামা স্টেশন সাব অফিসার মো. আব্দুল্লাহ জানান, মাতামুহুরী নদী থেকে পর্যটক সোহানের লাশ শুক্রবার বেলা ১১টায় উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পুলিশ লাশ পরিবারকে বুঝিয়ে দেবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে