বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় জড়িত কুকি-চিন সদস্য সন্দেহে আটক ২টি মামলায় ৫২ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পুলিশের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন ২ দিন করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বেলা সাড়ে ১২টায় আসামিদের বান্দরবান কারাগার থেকে আটকদের কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়।
আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ জানান, দায়ের করা ২টি মামলায় ৫৩ জনের ৫ দিনের রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে ৫২ জনের ২ দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। অন্য ৪ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবী কাজী মহতুল হোসাইন যত্ন জানান, রুমা থানার দুটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের আবেদন শুনানি শেষে ১ জন গর্ভবতী আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি এবং বাকিদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর ও চারজনকে কারাগারে পাঠান আদালত।
আদালতের পুলিশ পরিদর্শক ফজলুল হক জানান, রাষ্ট্রপক্ষের ৫ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে একজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ও ৫২ জনের প্রত্যেককে ২ দিন করে ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠান আদালত।

অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
৭ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
২৪ মিনিট আগে
শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে একই গ্রামের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শাহজাদপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
৩৪ মিনিট আগে