
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাট উপজেলায় ৪৮ ঘণ্টার হরতাল চলছে। আজ বুধবার সকালে ফলতিতা মৎস্য আড়ত বন্ধ করে দিয়েছেন হরতাল সমর্থনকারীরা। এ ছাড়া সব দোকানপাট বন্ধ এবং মোড়ে মোড়ে সড়ক অবরোধ করছেন তাঁরা।
আজ সকালে ফকিরহাট বিশ্বরোড মোড়, কাটাখালী চত্বরসহ বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ আছে। তবে গ্রাম অঞ্চল দিয়ে কিছু ব্যাটারিচালিত ইজিবাইক ও ভ্যান চলছে। তবে তা মোড়ে মোড়ে এসব যান আটকানো হচ্ছে। হরতালের কারণে উপজেলায় দোকানপাট বন্ধ রয়েছে।
স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়েনি। সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাক, বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে সড়কে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহনগুলো চলাচল করতে পারছে। ফকিরহাট ফলতিতা মৎস্য আড়ত বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে মৎস্য ব্যবসায়ী ও চাষিরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
৯ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩৬ মিনিট আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে