
বাগেরহাটের ফকিরহাটে আখখেতে কাজ করার সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নুর ইসলাম (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কাটাখালী এলাকায় এই ঘটনা ঘটে।
নুর ইসলাম ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের গিয়াস উদ্দিন শেখের ছেলে।
বিদ্যুতায়িত হয়ে দিনমজুরের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। তিনি বলেন, ‘তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।’
পুলিশ ও নুর ইসলামের পরিবারের সদস্যরা জানান, স্থানীয় কাটাখালী স্টোরের সরকারি জমি ইজারা নিয়ে আকরাম হোসেন নামের এক ব্যক্তি আখ চাষ করছেন। ওই খেতে আজ দুপুরে নুর ইসলাম কাজ করছিলেন। এ সময় আখখেতে দেওয়া ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক তার থেকে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নুর ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র পাল হাসপাতালে উপস্থিত হন, সেখানে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে পুলিশ জানিয়েছে।
নুর ইসলামের মেয়ে শিরিনা আক্তার (৪০) জানান, তাঁর বাবা অন্যের আখখেতে দিনমজুরের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
১ ঘণ্টা আগে