
বাগেরহাটের চিতলমারীতে নুর ইসলাম শেখ (৩৭) নামে এক সিমেন্ট ব্যবসায়ীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চর চিংগড়ী বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত নুর ইসলাম শেখ চর চিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের ছেলে এবং স্থানীয় বাজারের সিমেন্ট ব্যবসায়ী। আহত অবস্থায় তাঁকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের বাবা মুনছুর আলী শেখ বলেন, ‘আমার ছেলে বিএনপি কর্মী। চর চিংগড়ী বাজারে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খোকন শেখ, মিলন শেখ, মোস্তফা ফকির ও ইকবাল হোসেনসহ ১৫–২০ জন প্রকাশ্যে হাতুড়ি ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।’ তিনি এ হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।
তবে মোস্তফা ফকির ও ইকবাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নুরইসলামকে কলাতলা ইউনিয়নের দুই নেতার আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে মারধর করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িত নই।’
আহতের খোঁজ নিতে রাতেই হাসপাতালে ছুটে যান বিএনপির স্থানীয় নেতারা। চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, ‘আমাদের এক কর্মীকে সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়েছে। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শর্মী রায় বলেন, ‘আহত অবস্থায় রাতে নুরইসলাম শেখকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন রোববার দুপুরে বলেন, ‘ঘটনার খবর পেয়ে আহতের খোঁজ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে