
বাগেরহাটের সুন্দরবন এলাকায় দীর্ঘ এক অজগর লোকালয় থেকে একটি ছাগল গিলে ফেলেছে। পরে ছাগলটি গিলে ক্লান্ত হয়ে পড়ে ছিল অজগরটি। মালিক তার ছাগল খুঁজতে বেরিয়ে সাপটিকে দেখতে পান। খবর পেয়ে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্য ও ৩৫ কেজি ওজনের অজগরটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে রসুলপুর গ্রামের দিনমজুর সোহরাব ফরাজীর একটি ছাগল সুন্দরবন সংলগ্ন ভোলা নদীর চরে ঘাস খেতে যায়। দীর্ঘ সময় পার হলেও ছাগলটি বাড়িতে না ফেরায় তিনি ছাগলটি খুঁজতে বের হন। একপর্যায়ে নদীর চরে ঝোপের মধ্যে বিশালাকার একটি অজগর পড়ে থাকতে দেখেন। অজগরটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় তিনি প্রথমে ধারণা করেন, তার ছাগলটি গিলে ফেলার কারণে এভাবে পড়ে আছে সে। পরে খবর পেয়ে কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন।
ছাগলের মালিক সোহরাব ফরাজী বলেন, ‘সুন্দরবন থেকে আসা অজগর সাপটি আমার ছাগল গিলে ফেলেছে। বন্যপ্রাণী করেছে, কি আর করার! কিন্তু আর্থিকভাবে আমি ক্ষতিগ্রস্ত হলাম।’

এসব তথ্য নিশ্চিত করে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা লোকালয় থেকে অজগরটি উদ্ধার করে টহল ফাঁড়িতে নিয়ে আসেন। অজগরটির আনুমানিক দৈর্ঘ্য ১৫ ফুট দৈর্ঘ্য ও ৩৫ কেজি ওজন। পরে দুপুরে অজগরটিকে দাসেরভারানী ফরেস্ট টহল ফাঁড়ির সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়েছে।

বিএনপি দলীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল বলেছেন, ‘চাঁদাবাজ, দখলদার ও মাদক কারবারি যদি আমার দলের নেতা-কর্মীও হয় তাঁদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আজ থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা খুলনা শহরকে শান্তির শহর দেখতে চাই।’
৮ মিনিট আগে
ঈদের আগে উৎসব ভাতার দাবিতে নগরীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে অশ্বিনীকুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। করপোরেশনের বিভিন্ন শাখায় প্রায় ২ হাজার ২০০ পরিচ্ছন্নতাকর্মী রয়েছেন।
৪৩ মিনিট আগে
সুন্দরবনে অস্ত্র, গোলাবারুদসহ ‘কুখ্যাত ডাকাত’ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য আব্দুল হালিমকে (৩৬) আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে