
সুন্দরবনে ঘুরতে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস (৬১) মারা গেছেন। আজ বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবনের করমজল পর্যটন এলাকায় তিনি মারা যান। ঢাবির কলা অনুষদ আয়োজিত একটি কর্মশালায় যোগ দিতে অধ্যাপক আতাউর রহমান সুন্দরবনে এসেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, ‘প্রতিবছরের মতো এবারও সুন্দরবনে আমাদের একটা একাডেমিক ফিল্ড ট্রিপ ছিল। সেখানে স্যারও ছিলেন। গতকাল রাতেও সেখানে আমাদের একটা সেমিনার হয়, তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। সকালে আর উঠতে পারেননি। আমরা যখন সবাই নাশতা করতে বসলাম, স্যার আসেননি বিধায় আমরা তাঁকে ডাকতে পাঠিয়েছিলাম। পরে দেখা যায় যে, স্যার আর নেই।’
অধ্যাপক সিদ্দিকুর রহমান খান আরও বলেন, ‘আমরা ধারণা করছি, ‘‘সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট’’ হয়ে মারা গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে