
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ভারতীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ থেকে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার (২৫ মার্চ) গভীর রাতে ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড নামের প্রতিষ্ঠানটির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মো. মাইদুল ইসলাম রাজু বাদী হয়ে মোংলা থানায় ওই মামলা দায়ের করেন।
এই মামলায় চার নারীসহ ১০ শ্রমিকের নাম উল্লেখসহ আন্দোলনকারী অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারনামীয় ১০ আসামিকে সোমবার দুপুরে সংঘর্ষের সময় আটক করেছিল পুলিশ। তখন জানানো হয়েছিল তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। রাত সোয়া ১২টার দিকে এজাহার দাখিলের পর তাঁদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তাঁরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী এলাকার সুমন হাওলাদার (২০), অমৃত মণ্ডল (২৩) ও রহিমা বেগম (২৩), উপজেলার উত্তর চাঁদপাই গ্রামের সিফাত উল্লাহ শেখ (২২), মোংলা শহরের বাতেন সড়কের নাসরিন জাহান ইভানা (২২), সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের লিপি বেগম (৩৫), রামপাল উপজেলার ফয়লা এলাকার রুমানা আক্তার (১৮), তেলিখালী এলাকার শেখ আবু ফাহাদ (২০), ডাকরা গ্রামের আজিজুল ফকির (২০), গোপীনাথপুর গ্রামের মো. মাসুদ হাওলাদার (২১)। তাঁরা সবাই ভিআইপি ইন্ডাস্ট্রিজের ছাঁটাই হওয়া কর্মী।
মামলার এজাহারে বলা হয়েছে, এজাহারনামীয় ১০ আসামি ও তাঁদের সহযোগী অজ্ঞাতনামা ৪০০-৫০০ জন পূর্বপরিকল্পিতভাবে বেপজার মেইন গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। তাঁদের বোঝানোর চেষ্টা করা হলেও শ্রম আইন না মেনে বেলা সোয়া ১টার দিকে লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে বেপজা সিকিউরিটি এবং ভিআইপি কর্তৃপক্ষের স্টাফদের ওপর হামলা করে। একপর্যায়ে ভিআইপির ৭ নম্বর প্ল্যান্টের ভেতর থাকা মূল্যবান মালামাল লুট করে যার মূল্য আনুমানিক ৪ লাখ ৬৫ হাজার টাকা। এ ছাড়া মালামাল ও জানালার গ্লাস, দুটি কনটেইনার ট্রাক, বেপজা সিকিউরিটি রুমে ভাঙচুর করে। এতে সর্বমোট ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে ভিআইপি কোম্পানির পক্ষ থেকে মামলা করা হয়েছে। এজাহার নামীয় ১০ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
মোংলা ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি লাগেজ ফ্যাক্টরির ১ হাজার ৭৭৭ জন শ্রমিকদের ১ মাসের অগ্রিম বেতন ও বোনাস দিয়ে সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ছাঁটাই কার্যক্রম শুরু করে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশ, আনসার ও বেপজা নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ৩০ শ্রমিক আহত হন।

এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
১০ মিনিট আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন।
২৩ মিনিট আগে
খুলনায় দিনমজুর মো. ডালিম গাজী হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার একমাত্র অভিযুক্ত জয়নাল আবেদীন গাইন (৩৫)। মাত্র ২০০ টাকা ধারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে
রোববার দুপুরে উপজেলার বীর রামপুর গফাকুড়ি মোড়ে ফুলকুড়ি দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা ইউনুস আলী বিপুল পরিমাণ সরকারি পাঠ্যবই একটি পিকআপে তুলে দেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা গাড়িটি আটক করেন।
১ ঘণ্টা আগে