
বাগেরহাটের চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেবাশিষ বিশ্বাস কালাকে (৪২) মুখ বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে একই ওয়ার্ডের সভাপতির বিরুদ্ধে। এ ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল শেখকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার (১১ আগস্ট) রাত ১০টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
আহত দেবাশিষ বিশ্বাস কালা শ্রীরামপুর গ্রামের দেবদাস বিশ্বাসের একমাত্র সন্তান। বহিষ্কৃত সভাপতি রবিউল শেখ সোনাখালী গ্রামের নুরুল শেখের ছেলে।
আহত দেবাশিষ বিশ্বাস জানান, গত শনিবার (৯ আগস্ট) রাত ৮টার দিকে তিনি ও সভাপতি রবিউল শেখ একসঙ্গে শ্রীরামপুর গ্রামের আশিষের দোকানে চা পান করেন। পরে রবিউল তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেন। দেবাশিষ তাঁর মোটরসাইকেলে করে রবিউলকে সোনাখালীর বাড়িতে নিয়ে যান। সেখানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ-সাতজন যুবক দেবাশিষের মুখ বেঁধে ফেলেন। পরে বিলের মধ্যে একটি মৎস্যঘেরের ঘরে নিয়ে চার ঘণ্টা ধরে তাঁকে নির্যাতন করা হয়। এ সময় রবিউল ও তাঁর লোকেরা দেবাশিষের পকেটে থাকা ৪৩ হাজার টাকা ও সুজুকি সিকসার মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে ১০০ টাকার তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে রাখেন এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
রাত সাড়ে ১২টার দিকে পাশের ঘেরের সোনাখালী গ্রামের প্রভাত বালা বিষয়টি দেখতে পেয়ে ৫ নম্বর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোক্তার সরদারকে মোবাইল ফোনে ঘটনাটি জানান। মোক্তার সরদার লোকজন নিয়ে গুরুতর আহত অবস্থায় দেবাশিষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আজ মঙ্গলবার চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন দেবাশিষ।
তবে অভিযোগ অস্বীকার করে সভাপতি রবিউল শেখ বলেন, ‘আমাকে বহিষ্কার করা হয়েছে, এতে আমি দুর্বল নয়। আমার ভাই নান্নুকে দিয়ে ওর (দেবাশিষের) আড়তে মাছ বিক্রি করতে পাঠিয়েছিলাম। ও সেই মাছ থেকে চুরি করেছে।’
চিতলমারী ৫ নম্বর সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোক্তার সরদার জানান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবাশিষ ও রবিউল দুজনই ৫ নম্বর ওয়ার্ডের সদস্যপ্রার্থী। এ নিয়ে তাঁদের মধ্যে চরম বিরোধ চলে আসছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, ছিনতাই এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিতলমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল শেখকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গতকাল রাতে আহত দেবাশিষ বিশ্বাস বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে