
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে দুর্বৃত্তদের হামলায় চার বনরক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। অন্য একজনকে আজ সোমবার দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সুন্দরবন থেকে শুঁটকি পাচার করে নিয়ে যাওয়ার সময় বনরক্ষীরা আটকাতে গেলে গতকাল রোববার ভোররাতে দুর্বৃত্তরা হরিণটানা এলাকায় এই হামলা করে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস আজ জানান, হরিণটানা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল মণ্ডলের নেতৃত্বে বনরক্ষীরা ধানসাগর ফরেস্ট স্টেশনের কলামুলা খাল এলাকায় টহলের সময় একটি ট্রলারে শুঁটকি মাছ পাচার করতে দেখে এগিয়ে যান। এ সময় ট্রলারে থাকা ১২ দুর্বৃত্ত জোটবদ্ধ হয়ে বনরক্ষীদের ওপর হামলা করে এবং তাঁদের পিটিয়ে নদীতে ফেলে দেয়। বনরক্ষীরা নদীতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাঁদের ট্রলারটিও নিয়ে যায়।
দুর্বৃত্তদের হামলায় আহত চার বনরক্ষী হলেন সুবল মণ্ডল, আরমান দারিয়া, আবুল হাসান ও আব্দুল গফুর। তাঁদের গতকাল বিকেলে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুবলের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আজ দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীদের মধ্যে দুজনকে বনরক্ষীরা চিনতে পেরেছেন। এ ঘটনায় মামলা করা হবে বলে এসিএফ জানিয়েছেন।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, সুন্দরবনে বনরক্ষীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে