
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র্যাব-৬-এর যৌথ দল। ৫ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে গতকাল বুধবার (১ এপ্রিল) রাত ১০টায় খুলনার কৈয়াবাজার এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
অপহৃত শিশুকন্যা রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের ইট-বালু ব্যবসায়ী আব্দুর রশিদ খানের মেয়ে। আর গ্রেপ্তার নয়ন শেখ খুলনার টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।
ফকিরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, গতকাল বেলা ১১টার দিকে প্রতিবেশী ভাড়াটিয়া নয়নের স্ত্রী শিশুটিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও শিশুটিকে ফেরত না দেওয়ায় পরিবারের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
পরবর্তী সময় খোঁজ নিয়ে জানা যায়, নয়ন শিশুটিকে নিয়ে বাইরে গেছে। এ সময় শিশুটির বাবা মোবাইল ফোনে নয়নের সঙ্গে যোগাযোগ করলে তিনি অসংলগ্ন কথা বলেন এবং শিশুটিকে ফেরত নিতে টাকা দাবি করেন। টাকা না দিলে শিশুটির ক্ষতি করার হুমকিও দেন। শিশুটির পরিবার নানা দেন-দরবার করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে বিকেল ৪টার দিকে পুলিশকে জানান। পরে পুলিশের পক্ষ থেকে শিশুটিকে উদ্ধারে র্যাবের সহায়তা চাওয়া হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শিশুটিকে সুস্থ অবস্থায় রাত ১০টার দিকে খুলনা কৈয়াবাজার এলাকা থেকে উদ্ধার এবং অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে