
পূর্ব সুন্দরবনে হরিণশিকারিদের অপতৎপরতা থেমে নেই। আজ সোমবার সুন্দরবনের কচিখালী অভয়ারণ্য এলাকার ফাঁদ পেতে হরিণ শিকারের সময় একজনকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় অপর দুই শিকারি পালিয়ে যায়। জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ ফাঁদ।
বন বিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিম লিডার ফরেস্টার দিলীপ মজুমদারের নেতৃত্বে বনরক্ষীরা আজ (সোমবার) সকালে টহলের সময় কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের বাহির সুখপাড়া খাল এলাকার বনে হরিণ ধরার জন্য ফাঁদ পেতে অপেক্ষারত তিন শিকারিকে দেখতে পান।
শিকারিরা বনরক্ষীদের দেখতে পেয়ে বনের মধ্যে দৌড়ে পালানোর চেষ্টা করে। বনরক্ষীরা শিকারিদের ধাওয়া দিয়ে আরিফুল ইসলাম দুলাল (৪০) নামের এক শিকারিকে আটক করতে সক্ষম হন।
আটক শিকারির বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কোরাইল্যা গ্রামে বলে জানান বনরক্ষীরা। অপর দুই শিকারি বনের ভেতরে পালিয়ে যায়। বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ৩০০টি হরিণ ধরা মালা ফাঁদ, ছুরি, করাতসহ বিভিন্ন সামগ্রী জব্দ করেন।
জানা যায়, পূর্ব সুন্দরবনে হরিণশিকারিদের অপতৎপরতা থেমে নেই। বনরক্ষীরা সুন্দরবনের বিভিন্ন স্থান থেকে প্রায়ই হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করছেন। বর্তমানে সুন্দরবনের কচিখালী, সুখপাড়া, চান্দেশ্বরসহ আশপাশের এলাকা হরিণ শিকারের হটস্পট বলে বনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, সুন্দরবনে ফাঁদসহ আটক হরিণশিকারির বিরুদ্ধে বন মামলা দায়ের করে তাঁকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে