বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার পিটুনিতে সুনীল মাতা (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাত ৯টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুনীল মাতা ওই গ্রামের সুধাংশু মাতার ছেলে। হামলাকারীদের মধ্যে নিখিল মাতা নিহতের বড় ভাই এবং নিলকান্ত মাতা (ভাতিজা) নিখিল মাতার ছেলে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজীব আল রশিদ বলেন, ‘ঘরের পাশের সীমানা ও কলাগাছ রোপণকে কেন্দ্র করে শনিবার (১৭ মে) বিকেলে সুনীল মাতার সঙ্গে তার বড় ভাই নিখিল মাতার ঝগড়া হয়। এ ঘটনার জেরে রাত ৯টার দিকে নিখিল ও তার ছেলে নীলকান্ত কৃষক সুনীলকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। বাগেরহাট-২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৩ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৭ ঘণ্টা আগে