
বাগেরহাটের শরণখোলা থানার হাজতখানা থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।
জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এসপি জানান, মাদক মামলায় আটক বাইজীদ নামের এক যুবক টয়লেটে যাওয়ার অজুহাতে দায়িত্বে থাকা পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যান। এ ঘটনায় কোনো প্রকার অবহেলা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দায়িত্বরত পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার নলবুনিয়া এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে বাইজীদকে (২০) মাদকসহ স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। পরে মামলা দিয়ে তাঁকে থানাহাজতে রাখা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ জানান, পলাতক আসামি বাইজীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৪ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
২ ঘণ্টা আগে