
বাগেরহাটের মোল্লাহাটে বিয়ের বাড়িতে নাচ শেষে ফেরার পথে এক নারীতে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনবির সকালে এ ঘটনায় থানায় মামলা হয়। বিকেলে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসরাম তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরমান শেখ (১৯), রাজীব শেখ (১৯), সোহাগ (১৮), নাসিম মোল্লা (১৯) ও করিম (২২)। তাঁদের বাড়ি মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে।
অভিযোগকারী নৃত্যশিল্পীর বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। তিনি স্বামী, সন্তানসহ ফকিরহাট উপজেলা সদরে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতে মোল্লাহাট উপজেলার সরসপুর গ্রামে এক বাড়িতে বিয়ে উপলক্ষে নাচতে আসেন ওই নারী। নাচ শেষে রাত সাড়ে ১১টার দিকে ওই নারী ও তাঁর স্বামীকে ভিন্ন ভিন্ন মোটরসাইকেলে করে ফকিরহাটের উদ্দেশে রওনা হন কয়েকজন যুবক। যুবকেরা ওই নারীকে এক সড়কে এবং তাঁর স্বামীকে ভুল বুঝিয়ে অন্য সড়কে নিয়ে যান। একপর্যায়ে একটি পরিত্যাক্ত টিনশেডে নিয়ে আটজন মিলে ওই নারীকে ধর্ষণ করেন।
স্থানীয়রা টের পেয়ে অভিযুক্ত চারজনকে আটক করে টহলরত হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। পরে মোল্লাহাট থানা-পুলিশ অভিযান চালিয়ে আরও এক অভিযুক্তকে আটক করে।
এ ঘটনায় আজ সকালে ওই নারী বাদী হয়ে আটজনকে আসামি করে মোল্লাহাট থানায় মামলা দায়ের করেছেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে