সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে বাগেরহাটের রামপাল খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দুটি বন্দুক ও তিনটি রামদা উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্রসহ আটক ডাকাতদের থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
আটককৃতরা হলেন জলদস্যু হান্নান বাহিনীর প্রধান মো. হান্নান শেখ (৬৫), মো. রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মো. আবু তালেব খান (৪৭), মো. হোসেন আলী শেখ (৫৫) ও মো. হাবিবুর রহমান (৫৫)। আটককৃতরা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, রাতভর অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার হান্নানসহ ছয়জনকে আটক করা হয়। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তাঁর আরেক সহযোগী মো. হাবিবুর রহমানকে দুটি বন্দুক ও তিনটি রামদাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, হান্নান বাহিনীর সদস্যদের মাসিক ৪০ হাজার টাকা প্রদান করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে