
টানা বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মোংলা বন্দরে অবস্থান করা চারটি জাহাজ থেকে চাল ও সার খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল থেকে এমভি হোয়াং-৯ ও এমভি ট্রাংক-৮ জাহাজ থেকে চাল এবং টিবিএস প্রিন্সেস ও এমভি ডিপ ব্লু জাহাজ থেকে সার খালাস বন্ধ রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে অবস্থানরত অন্য ৯টি জাহাজে কয়লা, ক্লিংকার ও মেশিনারি পণ্যের খালাস কার্যক্রম চলমান।
মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) কামাল হোসেন বলেন, বর্তমানে মোংলা বন্দরে ১৩টি বিদেশি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এর মধ্যে সার ও চালবাহী চারটি জাহাজের পণ্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। তিনি জানান, বৃষ্টির কারণে মাল খালাস করতে না পারায় সারবাহী জাহাজ এমভি টিবিএস প্রিন্সেস সময়মতো বন্দর ত্যাগ করতে পারেনি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, টানা বৃষ্টির কারণে বুধবার মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর প্রভাবে মোংলার উপকূলজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ জানান, এমন আবহাওয়া ও বৃষ্টিপাত আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। গত শনিবার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরের ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম...
৬ মিনিট আগে
অবৈধভাবে বাফার গোডাউনের টেন্ডার নিয়ে সার সিন্ডিকেটের চেষ্টা করায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী শ্রমিক লীগের নেতারা। আজ সোমবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট বাফার গোডাউনের সামনে ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
১৪ মিনিট আগে
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেট কারের ধাক্কায় কৌশিক দেবনাথ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ফকিরহাট ফায়ার সার্ভিস মোড় এলাকায় বাগেরহাট-রূপসা আন্তজেলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে
বরিশালে আদালতের কক্ষে ভাঙচুর ও বিচারককে হেনস্তা মামলায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ বিএনপিপন্থী ১১ জন আইনজীবী জামিন পেয়েছেন। একই মামলার আরেক আসামি নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের এপিপি মিজানুর রহমানকে আদালত কারাগারে পাঠিয়েছেন।
৩১ মিনিট আগে