
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ২টায় রায়গঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা হলেন রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের আছমত আলী, তরিকুল ও আশরাফ আলী।
এসআই আব্দুল মতিন বলেন, সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ এখনো হাসপাতালে রয়েছে। হাসপাতালের কাজ শেষ করে বিকেলের দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা খাসপুকুরের লিজ নিয়ে আছমত আলী ও আবু বক্কর সিদ্দিকের মধ্যে বিরোধ চলছিল। আছমত আলী ১৫-১৬ বছর ধরে গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পরে আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন। গতকাল সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তাঁর লোকজন নিয়ে মাছ ধরার জন্য পুকুরে জাল ফেললে আছমত আলীর লোকজন এসে বাধা দেন। একপর্যায়ে হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে আহত ইসমাইল হোসেন (৭০) ও আব্দুস সালাম (৬০) এ দিন দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঈদ সামনে রেখে যানজট নিরসনের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাতে অবৈধ দখলদারদের দুই দিনের মধ্যে সরে যেতে আলটিমেটাম দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
১২ মিনিট আগে
ঈদ সামনে রেখে পটুয়াখালী শহরে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী চক্র। আজ মঙ্গলবার শহরের নিউ টাউন এলাকায় ছিনতাই ও ব্যাগ কেটে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৭ মিনিট আগে
কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামী এখন কোথায়; কী অবস্থায় রয়েছে—সেটা জানি না। ঘটনার পর থেকে আমি আমার তিন মেয়েকে নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছি। প্রশাসনের কাছে আবেদন জীবিত ও সুস্থ শরীরে আমার স্বামীকে ফেরত চাই।’
৪২ মিনিট আগে
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর সক্রিয় সদস্য আফজাল সরদারকে (৩২) আটক করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে