
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মাদ্রাসাছাত্রীকে ইভ টিজিং বা উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও ভাইয়ের ওপর হামলা চালিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিদলাই শংশননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাকিবুল ইসলাম জানান, দশম শ্রেণিতে পড়ুয়া তাঁর ছোট বোন বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। পথে কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি সে বাবাকে জানালে তিনি শিদলাই গ্রামের হৃদয় ও রাকিবের কাছে এ নিয়ে কৈফিয়ত চান। এ সময় তাঁরা তাঁকে মারধর করেন।
রাকিবুল পরে তা জানতে পেরে এর প্রতিবাদ করলে হৃদয়, রাকিবসহ কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে তাঁর ওপর হামলা চালান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ‘প্রথমে মেয়ের বাবাকে মারধর করা হয়। পরে ভাই রাকিবুলকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইভ টিজিংয়ের সঙ্গে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘ঘটনার বিষয়ে চেয়ারম্যান আমাকে অবহিত করেছেন। আমি পরিবারকে থানায় লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।’
জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, তাঁরা এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টায় নিউমার্কেটের ১নং গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। জুলাই আন্দোলনের মিছিল সমাবেশে গুলিতে ওই সময় বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হন।
১৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনে নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগী বাদীর সঙ্গে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করেন। এরপর তারা বিভিন্ন ধাপে টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে।
১ ঘণ্টা আগে
সকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুপক্ষের ১০ জন আহত হয়। ভাঙচুর ও লুটপাট চলে ১২টি বসতঘরে।
২ ঘণ্টা আগে