Ajker Patrika

ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
দুর্ঘটনার শিকার অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের বৈরাটি গোরস্তান মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার মাইজবাগ ইউনিয়নের সাধুরগোলা গ্রামের আব্দুল আলীর ছেলে জাহিদ হাসান (১৮), রাজিবপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে হাজির উদ্দিন (৬৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঈশ্বরগঞ্জের মাইজবাগ বাজার থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ধীতপুর যাওয়ার পথে বৈরাটি এলাকায় কানুরামপুর থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও জিম (১৭) নামের একজন আহত হন। পরে স্থানীয়, পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আসাদ উল্লাহ্ বলেন, মাইজবাগ থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে ধীতপুর সড়কে ঢোকার সময় কানুরামপুর থেকে আসা দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানে পারমাণবিক হামলার গুঞ্জন, হোয়াইট হাউসের তীব্র প্রতিবাদ

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত