
মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন আবু নাঈম খান (৫৫)। তিনি মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দী এলাকার মৃত আব্দুর সাত্তার খানের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত একটি ট্রাকের চালক ছিলেন।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার ভোরে মাদারীপুর জেলার ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের কর্ণপাড়া এলাকার ফিলিং স্টেশনের পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-বরিশাল মহাসড়কে একটি মিনি ট্রাকের সঙ্গে আরেকটি বড় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মিনি ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিনি ট্রাকের চালক আবু নাঈম খান ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বড় ট্রাকের চালক জুয়েল (৩৫), হেলপার সজীব (২৫), দুই শ্রমিক আমিরুল (৩২) ও লাভলু (৩০) গুরুতর আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
আহত বড় ট্রাকের চালক জুয়েল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বয়াগ্রাম এলাকার ইউনুসের ছেলে। হেলপার সজীব একই উপজেলার এলোবাদী গ্রামের ডাবলুর ছেলে। এ ছাড়া দুই শ্রমিক আমিরুল ঝিনাইদহ সদর উপজেলার চাপারা গ্রামের খলিলের ছেলে এবং লাভলু ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেল এলাকার ইনসানের ছেলে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুটি ট্রাক সরানোর পর মহাসড়কে এখন যান শুরু হয়েছে।

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
৪০ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
১ ঘণ্টা আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে