
দিনাজপুরের বিরামপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ছয় যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুরের চন্ডিপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে বাসের যাত্রী মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খবির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন বাবুর (৫৭) পরিচয় পাওয়া গেছে। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, সকালে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহত ব্যক্তিরা বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে ঘরে উঁকি দেওয়ার অভিযোগ এনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মহাদেবকে আটক করেছে পুলিশ, মাহবুব নামের আরেকজন পলাতক রয়েছেন। নিহত নিয়াশা চন্দ্র দাস (৫৭) কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা ও মনীন্দ্র চন্দ্র দাসের ছেলে।
১৪ মিনিট আগে
রূপগঞ্জে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে
গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) কৃষিশ্রমিকদের অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক বন্ধসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। এ সময় শ্রমিকেরা প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দপ্তরের সামনেও বিক্ষোভ
২৪ মিনিট আগে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৫ মিনিট আগে